শাহ্ আলম খান
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতিমার বদলিজনিত বিদায় সংবর্ধনা
অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার ডিজিটাল কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিদায়ী ইউএনও কানিজ ফাতেমা ভারাক্রান্ত কণ্ঠে বলেন, বিদায় শব্দটি আসলেই অনেক কষ্টের। অনেক স্মৃতি চাঁদপুরে রয়ে গেছে। কিন্তু তবুও বিদায় নিয়ে যেতে হবে। নিজের মনের মত করে অফিসটাকে সাঁজাতে চেয়েছি। একসাথে কাজ করতে গেলে মনের সাথে সবার মিল থাকতে হবে।
তিনি সচিবদের উদ্দেশে করে বলেন, আমার অফিসের যে কোন কাজে সচিবদের সহযোগিতা যখন চেয়েছি তখনই পেয়েছি। যদি কখনো সুযোগ পাই শুধু আপনাদের নয় পুরো চাঁদপুরবাসীর জন্যে আমি আমার পুরোটা দিয়ে সাহায্য করবো।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) জেলা শাখার সভাপতি ও আশিকাটি ইউনিয়ন পরিষদের সচিব সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও হানারচর ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার অফিসার হারুনুর রশিদ, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী, বাপসা জেলার সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ খান, সদর উপজেলা (বাপসা) সভাপতি মিজানুর রহমান, মৈশাদী ইউনিয়নের সচিব আবু বকর মানিক, হিসাবরক্ষক কম্পিউটার অপারেটদের পক্ষ থেকে ফয়সাল হোসেন, উদ্যোক্তা প্রতিনিধি পক্ষে আমিনুল ইসলাম, গ্রাম পুলিশের পক্ষে আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বিদায়ী ইউএনও কানিজ ফাতেমাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের সচিব ও বাপসা জেলার সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ খান। অনুষ্ঠানের শেষে উদ্যোক্তা ও গ্রাম পুলিশের পক্ষে থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
২৮ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সদর ইউএনও কানিজ ফাতেমাকে বিদায়ী সংবর্ধনা
