জেলা ও উপজেলা সমবায় অফিসারদের অবসরজনিত বিদায় সংবর্ধনা

চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে

স্টাফ রিপোর্টার
চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে চাঁদপুর জেলা সমবায় অফিসার মো. মোমেন হোসেন ভূঁইয়া ও উপজেলা সমবায় অফিসার দুলাল চন্দ্র দাসকে অবসরজনিত বিদায় সংবর্ধনা রোববার (২৭ ডিসেম্বর) সমিতির চাঁদপুরস্থ ওয়ারলেস প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির সভাপতি, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সমবায়ী মোহাম্মদ জসিম উদ্দিন শেখের সভাপত্বিতে এবং মো. মমিন খানের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মো. মোমেন হোসেন ভূঁইয়া, ও সদর উপজেলা সমবায় অফিসার দুলাল চন্দ্র দাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা সমবায় অফিসার মো. আনোয়ার হোসেন, কচুয়া উপজেলা সমবায় অফিসার মো. দেলোয়ার হোসেন, মতলব দক্ষিণ উপজেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান, মতলব উওর উপজেলা সমবায় অফিসার মো. দেলোয়ার হোসেন, ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার মো. হারুন অর রশিদ, সমবায়ীদের পক্ষে স্মৃতিচারণ করেন সেন্ট্রাল কো-অপারেটিভ ফোরামের সভাপতি মো. ইকবাল আজম।
উপস্থিত ছিলেন দি চাঁদপুর মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি এওয়াইএম জাকারিয়া, সহ-সভাপতি কামাল খান, চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির সম্পাদক দেবব্রত সরকারসহ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, জেলা সমবায় অফিসার মো. মোমেন হোসেন ভূঁইয়া আগামি ৩১ ডিসেম্বর ও সদর উপজেলা সমবায় অফিসার দুলাল চন্দ্র দাস ১৪ জানুয়ারি চাকরি থেকে অবসরগ্রহণ করবেন।
অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আল আমিন। সংবর্ধিত অতিথি জেলা সমবায় অফিসার মো. মোমেন হোসেন ভূঁইয়া বলেন, চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি। আমাদের সংবর্ধনা দিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবন্ধ করে ফেলেছেন। এজন্য সমিতির সব সদস্য ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এ সমিতির সব দুর্যোগ মুহূর্তে যেভাবে মানবকল্যাণে কাজ করছে তা সত্যই প্রশংসনীয়।
সদর উপজেলা সমবায় অফিসার দুলাল চন্দ্র দাস বলেন, সব সমিতিগুলো যেন টেকসই হয়, এ বিষয়ে সব উপজেলা সমবায় অফিসারদের সহযোগিতা কামনা করেন তিনি।
২৮ ডিসেম্বর, ২০২০।