চাঁদপুর সদর উপজেলার নতুন ইউএনও সানজিদা শাহনাজ

 

স্টাফ রিপোর্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সানজিদা শাহনাজ চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পদে নিয়োগ পেয়েছেন। তাঁর ডাক নাম স্মৃতি।
ব্রাহ্মনবাড়িয়ার এই কৃতী সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এ্যাপ্লাইড ম্যাথমেটিকসে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিট্রেট পদে যোগদানের পর এই কর্মকর্তা ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজবাড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর থেকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে নিযুক্ত হন।
২০ ডিসেম্বর এই কর্মকর্তা চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমার স্থলাভিষিক্ত হলেন।
২৩ ডিসেম্বর, ২০২০।