মাহফুজ মল্লিক
মতলব সরকারি ডিগ্রি কলেজের নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল। গত সোমবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের ফলক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে তিনি বলেন, বাঙালি জাতির জন্য শহীদ মিনার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বছরের ফেব্রুয়ারি মাস এলেই শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাই শহীদ মিনারের গুরুত্ব ও সম্মান রক্ষা করা সবার দায়িত্ব।
উদ্বোধনকালে সাথে ছিলেন যুবলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এম. ইসফাক আহসান, দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, ফেরদৌসি বেগম রুনু, জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহির সরকার, যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, গোলাম মোস্তফা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন, নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মহিউদ্দিন খান প্রমুখ।
উদ্বোধন শেষে কলেজের অধ্যক্ষের কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আবুল কালাম আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কবি সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন। কলেজে আসার পর চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলকে কলেজের পক্ষ থেকে শিক্ষকবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।
২৩ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব ডিগ্রি কলেজে শহীদ মিনার উদ্বোধন করলেন এমপি রুহুল
Post navigation
