সজীব খান
চাঁদপুর সদর উপজেলার প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার ৩শ’ ৫০ জন কর্মহীন মানুষের মাঝে ৫০০ টাকা হারে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রোববার (১৮ জুলাই) দুপুর ১২টায় সামাজিক দূরত্ব বজিয়ে রেখে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম ইউএনও সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমুখ।
করোনাকালীন সময়ে নগদ এ অর্থ পাওয়ায় উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানান।
১৯ জুলাই, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সদর উপজেলায় দুঃস্থ কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
