সাইফুল ইসলাম
করোনা পরিস্থিতিতে অসহায়, দরিদ্র, দুস্থ ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ত্রাণ বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা প্রশাসন। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ২শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহ্নাজ বলেন, করোনাভাইরাস বিদ্যামান পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পড়েছে। এতে করে অনেকে খাদ্য অভাব রয়েছে, জীবিকা হারিয়েছেন এই মুহূর্তে অনেক ব্যক্তি। প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন। আমরাও আপনাদের পাশে আছি।
তিনি আরোও বলেন, ত্রাণ প্রাপ্তদের মধ্যে জাতীয় ‘৩৩৩’ হটলাইনে সাহায্যপ্রার্থী ৩০জন ও উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তালিকা করে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও আবিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
২৯ এপ্রিল, ২০২১।
