চাঁদপুর সদর উপজেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটির সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদের মিলনায়তনে (জামুকা কর্তৃক প্রেরিত) ‘ক’ তালিকাভুক্ত সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটির সভা সম্পন্ন হয়েছে।
জামুকা কতৃক প্রেরিত ‘ক’ তালিকাভুক্ত সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহানাজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. জামাল হোসেন, উপজেলা পরিষদের সিএ মো. দিদার হোসেন, ইউনিয়ন সমাজকর্মী মো. রবিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রথম ধাপে ‘ক’ তালিকার (১- ৮৫) জন মুক্তিযোদ্ধার মধ্যে উপস্থিত ছিলো ৫২ জন এবং অনুপস্থিতি ছিলো ৩৩ জন। আজ মঙ্গলবার ২য় ধাপে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে (৮৬-১৭৩) জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম।

১৫ জুন, ২০২১।