কারিগরি শিক্ষা বোর্ডের সচিব হিসেবে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর দায়িত্বে থাকা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে কারিগরি শিক্ষা বোর্ডে বদলি করা হয়েছে। তাঁকে এই বোর্ডের সচিব হিসেবে বদলি করা হয়। ইতোপূর্বে তিনি উপ-সচিব হিসেবে পদোন্নতি পান।
গত ১৩ জুন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান চাঁদপুর জেলা প্রশাসনে তাঁর কর্মকালে বেশ সুনামের সাথে কাজ করেন। একজন জনবান্ধব ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার সুনাম ছিল সর্বত্র। বিশেষ করে করোনাকালে জেলা প্রশাসনের পক্ষে সক্রিয় থেকে মাঠে তাঁর সরব উপস্থিতি সর্বমহলের প্রশংসা অর্জন করেন তিনি।
২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের জন্ম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ভূতাইল গ্রামে। বাবা মো. হারুন-অর-রশিদ ও মা রেনুআরা বেগমের বড় সন্তান তিনি। দেশের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করে চাঁদপুর জেলার অন্যতম শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করেন মাহমুদ জামান। প্রশাসন ক্যাডারে চাকরি শুরুর আগে তিনি ২৬তম বিসিএসে (শিক্ষা ক্যাডার) যোগ দিয়ে বিভিন্ন কলেজে শিক্ষক হিসেবেও কাজ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর আব্দুল্লাহ আল মাহমুদ জামান ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর মারিয়া মারজানের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাদের দুই মেয়ে- মানহা বিনতে মাহমুদ (৯) ও মানারা বিনতে মাহমুদ (৬)।
১৫ জুন, ২০২১।
