চাঁদপুর সদর উপজেলা আ.লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে শহরের নতুন বাজারস্থ শিক্ষামন্ত্রীর বাসভাবনে সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদ উল্লাহ খান, মাসুদুর রহমান নান্টু, মাহবুবুর রহমান পাটওয়ারী, আব্দুল আজিজ খান দুদু, যুগ্ম-সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নালসহ সদর থানার নেতৃত্বে এবং প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে আগামি ২ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৩০ জানুয়ারি, ২০২২।