মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণে দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুঃস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপির সহযোগিতায় শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিদ্যালয়ের সভাপতি মো. হারুন রশীদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল ডনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বেলা সাড়ে ১২টায় খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে দলীয় নেতাকর্মী ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
বিকাল সাড়ে ৩টায় মতলব পৌরসভার বোয়ালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মো. আল মাহমুদের সভাপতিত্বে এবং ম্যানেজিং কমিটির সদস্য সিরাজ প্রধানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজী, সারোয়ার সরকার লিখন, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তফা কামাল রনি, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও দলীয় নেতাকর্মীরা।
৩০ জানুয়ারি, ২০২২।
