আগামি ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে
………শেখ মো. জয়নাল আবেদীন
স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে শহরের বিপণীবাগ
পার্টি হাউস কমিনিটি সেন্টারে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. নুর উদ্দিনের সভাপতিত্বে সদর উপজেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদীন।
তিনি তার বক্তব্যে বলেন, আজ সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন সু-সংগঠিত। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের শেকড় মজবুতভাবে গড়ে উঠছে। মানুষ পরিবর্তন চায়। দুর্নীতিবাজ আওয়ামী লীগ ও বিএনপি থেকে আজ দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর জনগণ আস্থা রাখছেন। তারা আর দুর্নীতিবাজ ভোট চোর লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না। তাই ইসলামী আন্দোলনের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে জনগণের দায়িত্ব কাঁধে নিতে হবে। প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নির্বাচনের মাধ্যমে দুর্নীতিবাজদের অবসান ঘটাতে হবে।
তিনি বলেন, আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী হিসেবে সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাও. মুজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী, সহ-সভাপতি গাজী মোহাম্মদ হানিফ।
আরো বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, জেলা যুব আন্দোলনের সভাপতি মাও. হেলাল আহমদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মো. সেলিম হোসাইন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাও. মনিরুজ্জামান প্রমুখ।
এছাড়া উপজেলা সম্মেলন সদর উপজেলা ইসলামী আন্দোলন ও বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।
সম্মেলনে প্রধান অতিথি ১৯-২০ শাসনের কমিটি বিলুপ্ত করে ২১-২২ শাসনের জন্য সদর উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি ডাক্তার মো. বেলাল হোসেন, সহ-সভাপতি আবুল হাসানাত ও সেক্রেটারী মাও. মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়।
১৪ মার্চ, ২০২১।
