স্টাফ রিপোর্টার
বাংলাদেশ বিচ টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী মাঝি। বুধবার (১০ মার্চ) প্যানেল মেয়র কক্ষে বাংলাদেশ বিচ টেনিস এসোসিয়েশনের সভাপতি আয়েশা সিদ্দিকা এ ঘোষণা দেন।
উল্লেখ্য, মোহাম্মদ আলী মাঝি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। বর্তমানে তিনি অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পরিচালনা করছেন। শুধু তাই নয়, একজন ক্রীড়া সংগঠক সর্বমহলে সমাদৃত।
১১ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মোহাম্মদ আলী মাঝি বিচ টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত
