চাঁদপুর সদর উপজেলা ও পৌর জাগো হিন্দু পরিষদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
জাগো হিন্দু পরিষদ চাঁদপুর সদর উপজেলা কমিটি ও পৌর কমিটির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) বিকলে কদমতলার জেলা স্কাউট ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার জাগো হিন্দু পরিষদের উদ্যোগে শহরের পালপাড়া শীতলা মায়ের মন্দিরে গনেশ পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা শেষে এ মতবিনিময় সভা করা হয়।
জাগো হিন্দু পরিষদ চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কার্তিক চক্রবর্তির সভাপতিত্বে এবং সদর উপজেলা জাগো হিন্দু পরিষদের সদস্য সচিব মনোজ চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্কাউট সম্পাদক অজয় ভৌমিক।
সভায় সংগঠনের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয় প্রতি শুক্রবার জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করা হবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানকল্পে জাগো হিন্দু পরিষদ কাজ করবে। আগামি দুর্গা পূজায় জাগো হিন্দু পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হবে।
এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক দিপ্ত দাস পৈর কমিটির আহ্বায়ক নয়ন চৌধুরী, সদস্য সচিব প্রসান্ত সরকার, সদর উপজেলা ছাত্র পরিষদের আহ্বায়ক সুমন দেব, সদস্য পরিচয় জয় ঘোষ, পৌর ছাত্র পরিষদের সদস্য সচিব অভি লোধ, জেলা কমিটির সদস্য অভিজিৎ পোদ্দারসহ সংগঠনের সদস্যরা।
১৩ সেপ্টেম্বর, ২০২১।