মতলব উত্তর ব্যুরো
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা পর্যায়ে আয়োজিত ‘খ’ বিভাগের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারিয়া রহমান।
তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী ও তার বাবা মা অত্যন্ত খুশি। ফারিয়া রহমান সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ফারিয়া রহমান মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজের মেয়ে।
১৩ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম ফারিয়া রহমান
