চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

সজীব খান
চাঁদপুর সদর উপজেলা পরিষদের টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী, উপজেলা প্রকৌশলী এএমএম রাশেদুর রহমান, চাঁদপুর মডেল থানার ওসি আব্দুস রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বিল্লাল গাজী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকউল্ল্যাহ পাটওয়ারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ী, বালিয়া ইউপি’র সদ্যবিদায়ী চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।

০৪ জানুয়ারি, ২০২২।