স্টাফ রিপোর্টার
বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রিয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী শান্তি সমাবেশ করেছে চাঁদপুর সদর ও পৌর যুবলীগ। বুধবার (১৪ জুন) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার। যেখানেই তারা নৈরাজ্য সৃষ্টি করবে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তোলবো। কারণ, এই চাঁদপুর শিক্ষামন্ত্রী আলহাজ ডা. দীপু মনির নেতৃত্বে এখন এগিয়ে যাচ্ছে। গত ১৫ বছরে এই চাঁদপুরে অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন আমাদের ধরে রাখতে হবে। চাঁদপুর শান্তির শহর, এখানে কোন নৈরাজ্য সহ্য করা হবে না। ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেড়েছে। এরা আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখায়! এদের অতীত মনে নেই। রাজপথে আওয়ামী লীগের কর্মীরা পিছপা হয় না। আজকের সমাবেশ থেকে আমরা বলতে চাই- ‘আসেন খেলা হবে, আমরা খেলবো’।
চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার রাসেল মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সদস্য গাজী আব্দুল গনি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, জেলা যুবলীগের সদস্য মকবুল হোসেন মিয়াজী, জিয়াউর রহমান দীপু, সদর উপজেলা যুবলীগের সদস্য আবুল হাসনাত নয়ন, পৌর যুবলীগের সদস্য এনার কবির চৌধুরী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজু, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি শরাফত আলীসহ নেতৃবৃন্দ।
১৫ জুন, ২০২৩।
