চাঁদপুর সদর দলিল লেখক সমিতি ও কল্যাণ সমিতির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ দলিল লেখক সমিতি সদর শাখা ও রেজিস্ট্রী অফিস কল্যাণ সমিতির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় দলিল লেখক সমিতির কার্যালয়ে আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রেজিস্ট্রার মুশতাক আহম্মেদ, সদর সাব-রেজিস্ট্রার মফিজুল ইসলাম, দলিল লেখক সমিতি কেন্দ্রিয় কমিটির আজীবন সদস্য মো. মজিবুর রহমান খান, কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আলহাজ খোরশেদ আলম বাবুল, জেলা শাখার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিল্লাল, সদর সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যৌথভাবে রেজিস্ট্রী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ এমআই মমিন খান, সাধারণ সম্পাদক জি এম শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল্যাহ মিয়াজি, সদস্য হাবিবুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাইনুদ্দিন শাহ তুহিন। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
১৬ ডিসেম্বর, ২০২০।