মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২০-২০২১ অর্থ বছরের রবি/২০২১ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার এবং হাইব্রিড বোরো, সরিষা, ভুট্টা, বাদাম, মসুর, খেসারী, টমেটো, পেয়াজ, মরিচ, সূর্যমুখী বীজ এবং নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এলএলপি বিতরণের শুভ উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদের বটতলায় উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
এসময় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহের হোসেন খাঁন সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক।
১৬ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
