এস এম সোহেল
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদের বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শেখ মুহসীন আলমকে বরণ করে নিয়েছে চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টররা। বৃহস্পতিবার (২২ জুন) রাতে সদর মডেল থানায় বিদায়ী ও নবাগত ওসিকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বিদায়ী অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ বলেন, দীর্ঘদিন চাকরির সুবাধে আপনাদের সাথে কাজ করেছি। দায়িত্বের কারণে অনেক সময় অনেক ধরনের কথা বলেছি। এতে কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চাঁদপুর মডেল থানার প্রত্যেকটি সদস্য কর্মদক্ষ ও স্মার্ট। তারা কাজের ধরন বুঝে। আপনাদের সাথে কাজ করে অনেক মজা পেয়েছি। যেখানেই থাকি আপনাদের কথা চিরদিন মনে থাকবে।
নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ শেখ মুহসীন আলম বলেন, আপনাদের সাথে নিয়ে সদরের আইন-শৃঙ্খলা রক্ষায় নিজের সেরাটা দিতে চাই। এতে আপনাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন। নিজের অভিজ্ঞতা ও আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো।
এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর, পরিদর্শক (ইন্টিলিজেন্ট) শামছুল আলম, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউল্ল্যাহ, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মাসহ পুলিশ কর্মকর্তারা।
এসময় বিদায়ী ও নবাগত অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন এসআই শাহরিন।
২৩ জুন, ২০২৩।
