রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের জয়েন্ট বোর্ড মিটিং ও ক্লাব এসেম্বলী

প্রেস বিজ্ঞপ্তি
রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের ২০২২-২৩ রোটারী বর্ষের জয়েন্ট বোর্ড মিটিং ও ক্লাব এসেম্বলী অনুষ্ঠিত হয়। গত ১৬ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হোটেলে বোর্ড মিটিং ও ক্লাব এসেম্বলী সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. মাসুদুর রহমান মজুমদার। নিয়মিত পাক্ষিক সাধারণ সভা শেষে জয়েন্ট বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।
এরপর আগামি রোটারী বর্ষের প্রেসিডেন্ট রোটা. প্রদ্যুৎ কুমার সাহা ২০২৩-২৪ রোটারী বর্ষের কমিটি প্লান, বাজেট ও বাৎসরিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। ঐ বিষয়ের উপর আলোচনা অংশগ্রহণ করেন ক্লাবের দায়িত্বপ্রাপ্ত এসিস্ট্যান্ট গভর্নর রোটা. পিপি অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, ডিস্ট্রিক্ট চীফ সার্জেন্ট এট আর্মস (২০২৩-২৪) ও ক্লাব ট্রেনিং ফেসিলেটর রোটা. সিপি মো. নজরুল ইসলাম নান্টু, সাঙ্গু জোনের জেনাল কো-অর্ডিনেটর রোটা. পিপি মো. ফখরুল আলম পাটোয়ারী বিপু, জোনাল সেক্রেটারী রোটা. পিপি মো. আব্দুল হাকিম, এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. পিপি মাসুদুর রহমান খান, ক্লাব সেক্রেটারী রোটা. ওমর মুক্তাকিম মুহিত, ইলেক্ট সেক্রেটারী রোটা. কাজী কামরুল ইসলাম চুন্নু, প্রেসিডেন্ট নমিনি রোটা. ওমর ফারুক, ভাইস প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ নুরুদ্দীন, ডিস্ট্রিক্ট ট্রি প্লানটেশন চেয়ার রোটা. পিপি রকি উদ্দিন রিপন, ক্লাব ট্রেজারার রোটা. সাইফুল হক মুকুল, বুলেটিন এডিটর রোটা. জসিম উদ্দিন প্রমুখ।
সভায় ২০২২-২৩ রোটারী বর্ষের রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টসিয়াল সাইটেশন অর্জন করায় প্রেসিডেন্ট রোটা. মাসুদুর রহমান মজুমদার ও তার টিমকে অভিনন্দন ও সম্প্রতি রোটারী ইন্টারন্যাশনাল কনভেনশন অস্ট্রেলিয়ার মেলবোর্নে অংশগ্রহণ করে ফিরে আসায় ক্লাব প্রেসিডেন্ট রোটা. মাসুদুর রহমান মজুমদার ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. প্রদ্যুৎ কুমার সাহাকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করা হয়।
ডিস্ট্রিক্ট ইভেন্ট প্রোমোশন চেয়ার রোটা. সিপি মো. নজরুল ইসলাম নান্টু উপস্থিত সদস্যদের ‘ক্রিয়েট হোপ ইন দি ওয়ার্ল্ড’ থিম পিন পড়িয়ে দেন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষানবিশ অ্যাডভোকেট হিমেল দেওয়ান।

২৩ জুন, ২০২৩।