স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে শেখ মো. মুহসীন আলম যোগদান করেছেন। বৃহস্পতিবার (২২ জুন) রাত ৯টায় বিদায়ী ওসি মুহাম্মদ আবদুর রশিদের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি।
জানা যায়, ১৯৯৮ সালে শেখ মো. মুহসীন আলম বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বি-বাড়িয়ার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১ ছেলের জনক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স পাস করেন। তিনি কামরাঙ্গিরচর থানার ওসি, র্যাব ও শাহবাগ থানায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৯ সালে হাইমচর থানায় ওসির দায়িত্ব পালন করেন।
ওসি শেখ মো. মুহসীন আলম বলেন, চাঁদপুরে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ সালে আমি হাইমচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে কাজ করেছি। সবার সহযোগিতা নিয়ে চাঁদপুর সদর মডেল থানার আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই। যে কোন প্রয়োজনে ০১৩২০১১৫৯৮১ এই নম্বরে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
২৩ জুন, ২০২৩।
