স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশীদ করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার জনগণকে সচেতনতার কাজটি করার দায়িত্বে নিয়োজিত সম্মুখ যোদ্ধাদের নেতৃত্ব দানকারী আইন-শৃঙ্খলা বাহিনীর চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. আব্দুর রশীদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত কয়েকদিন যাবত অসুস্থ বোধ করছিলেন। গত ১৪ জুলাই অফিস করাকালীন সময়ে বেশি শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শে অনুযায়ী করোনা নমুনা টেস্ট করান। পরে রিপোর্টে ওসি আ. রশীদের করোনা পজেটিভ আসলে তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদকে জানানো হয়।
পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য ওসি আ. রশীদকে সাথে সাথে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তাঁর আশু সুস্থতায় চাঁদপুরবাসীর দোয়া কামনা করা হয়েছে।
১৬ জুলাই, ২০২১।
