শহরের চুরি-ডাকাতি রোধকল্পে আরো সজাগ দৃষ্টি রাখতে হবে
………..ওসি মুহাম্মদ আবদুর রশিদ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর মডেল থানায় পুলিশ অফিসার ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মডেল থানা
মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।
তিনি তাঁর বক্তব্য বলেন, করোনাকালীন সময়েও টহল সদস্যদের কার্যক্রম প্রশংসিত ছিল। চাঁদপুরের কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের নেতৃত্ব সারা দেশের জন্য মডেল। চোখ কান আরো খোলা রাখতে হবে। টহল ব্যবস্থা জোরদার করতে হবে। যে কোন সমস্যায় পুলিশকে জানাতে হবে। শহরের চুরি-ডাকাতি রোধকল্পে আরো সজাগ দৃষ্টি দিতে হবে।
পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর মডেল থানার কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর কেএম সোহেল রানা, জেলা কমিটির সভাপতি ও অঞ্চল-৩ এর সভাপতি এএসএম সহিদ উল্লাহ, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও অঞ্চল-৩ এর সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, অঞ্চল-১২ এর ডা. এসএম মোস্তাফিজুর রহমান, অঞ্চল-১ এর সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরু মিজি, অঞ্চল-২ এর সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোস, অঞ্চল-৪ এর সভাপতি কাজী হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, অঞ্চল-৫ এর মাহবুবুর রহমান, অঞ্চল-৮ এর মো. নকিব চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, অঞ্চল-৯ এর সভাপতি মো. হাবিবুর রহমান, অঞ্চল-৭ এর সভাপতি শাহ আলম মল্লিক, সাধারণ সম্পাদক সেলিম রেজা, অঞ্চল-১৪ এর সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চন্দন দে, অঞ্চল-১১ এর সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, পৌর কমিটির কোষাধ্যক্ষ খোরশেদ আলম পাটওয়ারী প্রমুখ।
পৌর কমিটির সাধারণ সম্পাদক রোটা. মো. জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে করোনা মহামারীতে পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তা মৃত্যুবরণ করায় মাগফেরাত কামনায় ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাও. মোহাম্মদ আবদুর রহমান গাজী।
৩১ আগস্ট, ২০২১।
