চাঁদপুর সময় সম্পাদক এরশাদ খানের মায়ের মৃত্যুতে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর সময় সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ এরশাদ খানের মায়ের মৃত্যুতে রঘুনাথপুর খান বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি বাদজুমা এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জানা যায়, মোহাম্মদ এরশাদ খানের মা মরহুম আবদুল করিম খানের স্ত্রী কুলসুমা বেগম গত ৯ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়ায় মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তরীকত ফেডারেশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মো. মিজানুর রহমান চিশতী চাঁদপুরী। মিলাদ কায়েম করেন মাওলানা মো. আরশ্বাদ উল্ল্যা।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।