স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পূজা উদযাপর পরিষদের সভাপতি সুভাস চন্দ্র রায়ের সহধর্মিণী কল্পনা রায়ের মৃত্যুতে প্রার্থনার আয়োজন করে চাঁদপুর
অযাচক আশ্রম, বোর্ড আব ট্রাস্ট, বিশ্ব অখণ্ড সংগঠন ও বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের যৌথ আয়োজনে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর অযাচক আশ্রমে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় কল্পনা রায়ের আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি সুভাষ চন্দ্র রায়ের রোগমুক্তি কামনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ রতন লাল গাঙ্গুলি।
এ সময় উপস্থিত ছিলেন অযাচক আশ্রম পরিচালনা পরিষদ সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, সদস্য অঞ্জন কুমার দাস, মনতোষ সাহা, সঞ্জয় ভৌমিক, বিপুল ভৌমিক, মৃদুল দাস, মানিক দাস মঙ্গল, রনজিত সাহা, স্বপন কুমার দাস, গৌতম ঘোষ, সুকুমার রায়, শিবু দাস, পরেশ দাস, প্রিয়লাল ত্রিপুরা প্রমুখ।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সুভাষ চন্দ্র রায়ের সহধর্মিণী কল্পনা রায়ের মৃত্যুতে চাঁদপুর অযাচক আশ্রমের প্রার্থনা
