চাঁদপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি
রোববার (২৮ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২১ (শিক্ষাবর্ষঃ ২০১৯-২০) এর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার প্রতি বিভাগ থেকে ৩ জন করে মোট ৯ জন শিক্ষার্থীকে আব্দুর রহমান স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, তোমরা আগামী দিনের ভবিষৎ। তোমাদেরই একদিন দেশের দায়িত্ব নিতে। বাবা-মায়ের মুখে, তথা দেশের জনগণের মুখে হাসি ফোটাতে হবে। শিক্ষার্থীদের ভাল ভাবে লেখাপড়া করে দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত করার আহ্বান জানান। শিক্ষার্থীরা তাদেরকে বৃত্তির জন্য নির্বাচিত করায় কলেজ পরিবার এবং আব্দুর রহমান স্মৃতি বৃত্তি দাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবুল খায়ের সরকার, পাঠোন্নয়ন কমিটির আহ্বায়ক মো. আলী আজগর ফকির, সদস্য মো. সেলিম হোসেন, উপবৃত্তি কমিটির আহ্বায়ক মো. মেহেদী হাসান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. খলিলুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেদারুল আলম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর হোসেন বাহার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কি এম হাসান শাহরিয়ার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. শরীফ চিশতী, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান।

২৯ নভেম্বর, ২০২১।