হাইমচর প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

সাংবাদিকদের লেখনির মাধ্যমে উন্নয়ন ও অসংগতি জনসম্মুখে প্রকাশ পায়
….. উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী

হাইমচর ব্যুরো
হাইমচর প্রেসক্লাব নবগঠিত কার্যনির্বাহী কমিটি (২০২১-২৪) এর অভিষেক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, হাইমচর প্রেসক্লাব এবং হাইমচরের সাংবাদিকরা সব সময় মানুষের কল্যানে কাজ করে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশের ও অসংগতি জনসম্মুখে প্রকাশ পায়। ২০০৮ সালের পূর্বে হাইমচরের আর্থসামাজিক অবস্থা আর বর্তমান অবস্থা আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মাধ্যমে অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন ও উন্নয়নে আমাদের সাথে সাংবাদিকরা সার্বক্ষণিক সহযোগিতা নিয়ে পাশে ছিল। সকল জায়গায় যেহেতু উন্নয়ন হয়েছে ইনশাআল্লাহ চলতি বছর হতে হাইমচর প্রেসক্লাবের ভবন অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, আজ আপনাদের এ আয়োজন গুণীজন সম্মাননা সত্যিকার প্রশংসার দাবি রাখে। গুণীজনকে মূল্যায়ন করে আপনারা সম্মানিত হয়েছেন। রাজনৈতিক অনেক মতভেদ থাকলেও হাইমচরবাসীর স্বার্থে প্রেসক্লাব এক ও অভিন্ন হয়ে কাজ করে। এই ধারাবাহিকতা রক্ষা করে সবাই একযোগে মানুষের কল্যাণে নিয়োজিত হবেন- এটাই হাইমচরবাসী হিসেবে প্রত্যাশা করি।
গত শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম এ বাশার, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, হাইমচর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য ও সম্মাননাপ্রাপ্ত গোফরান হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, লোকমান হোসেন মাষ্টার, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, হাইমচর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য মাও. মো. নুরুল ইসলাম, সিনিয়র সদস্য খন্দকার আবুল কালাম আজাদ, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ টেলু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আ. রহমান রিয়াদ, সহ-সভাপতি বিএম ইসমাইল হোসেন, মুনছুর পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম রিয়াদ, সালাউদ্দিন মাষ্টার, সিনিয়র সদস্য সরদার আবু তাহের, জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, প্রচার সম্পাদক শাহ আলম মিজিসহ প্রেসক্লাব সদস্যরা।
অভিষেক ও সম্মাননা অনুষ্ঠানে হাইমচর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য আক্কাছ আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলমকে বিশেষ সম্মাননা প্রদান, প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মাহবুব আলম বাশারকে মরণোত্তর বিশেষ সম্মাননা, প্রতিষ্ঠাতা সদস্য মাও. মো. নুরুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান, সিনিয়র সদস্য খন্দকার আবুল কালাম আজাদকে বিশেষ সম্মাননা প্রদানসহ সমাজে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত গুণীজনকে বিশেষ সম্মাননা প্রদান, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সদস্যদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন অতিথিরা।

২৯ নভেম্বর, ২০২১।