প্রেস বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্কের মাধ্যমে ভার্চুয়াল ক্লাসের উদ্বোধন করেন।
এসময় প্রফেসর অসিত বরণ দাশ বলেন, আমার জানামতে, বাংলাদেশের শুধুমাত্র বিশ^বিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্কের মাধ্যমে ভার্চুয়াল ক্লাস হচ্ছে। আমরা চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য এই কার্যক্রম চালু করেছি। আশা করছি শিক্ষার্থীরা এ থেকে উপকৃত হবে। এতদিন পর্যন্ত আমাদের শ্রেণি কার্যক্রম ফেসবুক লাইভের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন আমরা বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্কের ভার্চুয়াল ক্লাস কার্যক্রমে পদার্পণ করলাম। এখন শিক্ষক শিক্ষার্থীরা ফেস টু ফেস শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে। অনার্স বিভাগের ক্লাসগুলো এখন থেকে বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্কের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
তিনি এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট আইটি বিশেষজ্ঞ কমিটি, অনলাইন কমিটি বিশেষ করে পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. ইফতিখার উদ্দিন খানসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
উদ্বোধন পর্বে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামন, শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ প্রতি বিভাগ থেকে ৫ জন করে শিক্ষার্থী অনলাইনে সংযুক্ত ছিল।
২৫ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সরকারি কলেজে ভার্চুয়াল ক্লাসের উদ্বোধন
