স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মানুষকে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ওয়েব সম্পর্কে অবহিত করে সচেতন করতে মাস্ক বিতরণ করেন। এইদিন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলের নিজ তহবিল থেকে ১০০ শ’ সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. সেলিম মিয়াজী, আলম মিজি, ইউনুস মিজি প্রমুখ।
একই দিন দুপুরে উপজেলা কেন্দ্রিয় সমিতির অফিসে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা দারুসুন্নাত ছালেহীয়া দ্বীনিয়া মাদ্রাসা ওয়াজ মাহফিলে আওয়ামী লীগ নেতা মো. রসু মিয়ার মাধ্যমে ৩শ’ সার্জিক্যাল মাস্ক তুলে দেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি (বিআরডিবি) এর চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
২৫ নভেম্বর, ২০২০।
