চাঁদপুর সরকারি মহিলা কলেজে শিক্ষা বৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি
সোমবার (১০ জানুয়ারি) চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার জন্য বৃত্তি প্রদানকারী পরিবারকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের দেশ সেবায় এগিয়ে আসার জন্য নিজেদের প্রস্তুত করার জন্য তিনি আহŸান জানান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমা আয়েশা খাতুন শিক্ষা বৃত্তি প্রদানকারীর নিকটাত্মীয় ডা. এস.এম. সহিদউল্লাহ ও কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, ইংরেজি বিভাগের প্রধান মো. মোতাসিম বিল্লাহ্, ভ‚গোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ হোসেন, পদার্থ বিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, সমাজকর্ম বিভাগের প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যপক পেয়ার আহাম্মদ, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, রসায়ন বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদারসহ সব শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
মরহুমা আয়েশা খাতুন শিক্ষা বৃত্তিপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলো- সাঈদা রহমান, জান্নাতুল ফেরদৌস এশা, সামিয়া চৌধুরী, মহিমা রহমান, কাশফা শেহজাদ লিনদ, সানজিদা সামিয়া বুশরা, আাফনান হাসান, ফাহমিদা সিদ্দিকী ও প্রিয়ারানী ভক্ত। মানবিক বিভাগের শিক্ষার্থীরা হলো- সুমাইয়া আক্তার, সালমা আক্তার, তাসনিয়া হোসেন, হৃদি সাহা, আয়েশা সিদ্দিকী, মহিমা কবীর, জাহানারা আক্তার জুঁই, ফাহিমা আক্তার, তাসমিয়া তাবাসসুম ও খাদিজা আক্তার ইকন। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হলো- মারজুকা আক্তার, হালিমা আক্তার, শাহরিন সুলতানা, মামতিয়া ইসলাম, সাথী আক্তার, ইসরাত জাহান সানজিদা, তানিয়া আক্তার, উম্মে হানি হাফছা ও রাবেয়া আক্তার। সর্বমোট ২৮ জনকে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

১১ জানুয়ারি, ২০২২।