
প্রেস বিজ্ঞপ্তি
গত ১৬ ডিসেম্বর সকাল ৯টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ ছাত্রী মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান।
ছাত্রীদের মধ্য থেকে বিজয় দিবসের অভিব্যক্তি প্রকাশ করে একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী আনিকা। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করে একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী আনিকা। এছাড়াও দেশাত্মবোধক গান পরিবেশন করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লুবনা আক্তার, একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত, পুষ্পিতা গোপ, জহোরা পারভিন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ হোসেন। অনুষ্ঠান শেষে বিজয়ফুল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আলআমিন। অনুষ্ঠানে সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
