চাঁদপুর সরকারি মহিলা কলেজ শিক্ষকদের ৫০ হাজার টাকার অনুদান

প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরীর চিকিৎসা সহায়তা তহবিল

স্টাফ রিপোর্টার
দূরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর সুচিকিৎসার জন্য চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে। গত সোমবার (১৫ জুন) এ অনুদানের অর্থ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক ও কলেজের ভূগোল বিভাগের প্রধান ড. মো. মাসুদ হোসেন ‘সাংবাদিক ইকরাম চৌধুরীর চিকিৎসা সহায়তা তহবিল’ নামে গঠিত কমিটির হাতে এ অর্থ তুলে দেন।
কমিটির সদস্য সচিব প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও প্রধান সমন্বয়কারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহর হাতে এই অনুদান তুলে দেয়া হয়। এ সহায়তার জন্য প্রেসক্লাবসহ চাঁদপুরের সব পর্যায়ের সাংবাদিকের পক্ষ থেকে চাঁদপুর সরকারি মহিলা কলেজের সব শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

১৫ জুন, ২০২০।