চাঁদপুর সরকারি হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


স্টাফ রিপোর্টার
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধনের পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও করিডোরে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আনোয়ারুল আজিম, জেলা বিএমএ’র সভাপতি ডা. মোহাম্মদ হুদা ও সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আহসান উল্লাহ, সহকারী রেজিস্টার ডা. রফিকুল হাসান ফয়সাল, এনেসথেসিস্ট ডা. আবু শাদাত সায়েম, হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবর¶ক মো. সফিউল আলমসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।