চাঁদপুর সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

ভালো লেখাপড়া করে রাজনীতিতে আসতে হবে
………….সুজিত রায় নন্দী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সিটি কলেজের ২০২১-২২ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ওয়ারল্যাস বাজার এলাকায় কলেজ কম্প্যাসে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষা বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনা হচ্ছে উন্নয়নের মডেল, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, শেখ হাসিনা হচ্ছে বিশ্ববাসীর কাছে সততার প্রতিক, সভ্যতার প্রতিক, শান্তির প্রতিক, মানবতার প্রতিক ও মানবতার মা।
তিনি শিক্ষার্থীর উদ্দেশে বলেন, ভালো লেখাপড়া করে রাজনীতিতে আসতে হবে। তাহলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে। জাতির পিতা বলতেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। অতএব রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক কিন্তু প্রতিহিংসা নয়। আমি এই কলেজের উত্তোরোত্তর সফলতা কামনা করছি।
চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সিটি কলেজের আজীবন দাতা সদস্য ও নির্বাহী সদস্য অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, নির্বাহী সদস্য অ্যাড. আব্দুস ছাত্তার, মহসীন হোসেন, আওয়ামীগ নেতা আব্দুল লতিফ, শেখ আতিকুর রহমান সুমন, জিএম আব্দুল কাদের, লায়ন কিশোর সিংহ রায়, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শেখ শরিফ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সিটি কলেজ শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ, গণমধ্যমকর্মী এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

১৩ মার্চ, ২০২২।