স্টাফ রিপোর্টার
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের চার্টার মেম্বার ও পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান বাবুলাল কর্মকারের পরলোকগমন করেছেন। গত শুক্রবার রাত পৌনে ১০টায় শহরের আদালতপাড়াস্থ তার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
চাঁদপুর কালিবাড়ী মন্দিরে শ্রদ্ধা নিবেদন শেষে ইচলি মহাশশ্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। রোটারিয়ান বাবু লাল কর্মকারের মৃত্যুর খবর শুনে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সদস্যরা শহরের আদালতপাড়ায় তার বাসভবনে ছুটে যান। শেষ বিদায় মুহূর্তে তার কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
উল্লেখ্য, রোটারিয়ান বাবুলাল কর্মকার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও নিউ বিকে জুয়েলার্সের স্বত্বাধিকারী ছিলেন।
১০ ডিসেম্বর, ২০২৩।
