চাঁদপুর হাসান আলী মডেল সপ্রাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি বক্তব্যে বলেন, আমি বিদ্যালয়ের অতিথি হিসেবে নয়, প্রাক্তন ছাত্র হিসেবে এসেছি। বিদ্যালয়ের মাঠটি যেন বেদখল না হয়, সেজন্য একটি ভাউন্ডারী দেয়াল করা হবে। বিদ্যালয়ের সামনের লেকটি রেলওয়ের সাথে সমন্বয় করে সংস্কার করা হবে। লেকের পাশ দিয়ে চলাচলের জন্য ওয়াকওয়ে ও উপর দিয়ে ফ্লাইওভার নির্মাণ করা হবে। এছাড়া অঙ্গীকারটিও সংস্কার করা হবে।
তিনি বলেন, এই প্রজন্ম আগামি দিনে দেশের নেতৃত্ব দেবে। তাদের আমাদের গড়ে তুলতে হবে। মায়ের চেয়ে বড় শিক্ষক পৃথিবীতে আর নেই। মায়েরা তার সন্তানকে প্রকৃত ও সঠিক শিক্ষায় শিক্ষিত করবেন। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান ইমাম বাদশার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সফিউদ্দিন আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, প্রধান শিক্ষক শাহাবুদ্দিন পাটোয়ারীসহ অভিভাবকরা।
বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. মো. সাইফুদ্দিন বাবু।

১৬ ফেব্রুয়ারি, ২০২৩।