চাঁদপুর-৪ আসনে বিএনপি’র মনোনয়নপত্র সংগ্রহ করলেন আবুল কালাম আজাদ পাটোয়ারী

কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কৃতী সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভপাতি মো. আবুল কালাম আজাদ পাটোয়ারী চাঁদপুর-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে ইতোমধ্যে তিনি দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং দলীয় পালামেন্টরী বোডের সভায় তিনি উপস্থিত থেকে সাক্ষাৎকারও দিয়েছেন। দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন এমন প্রত্যাশা ব্যক্ত করে সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছাত্র জীবন থেকেই এ দলের রাজনীতি করে আসছি।
আবুল কালাম আজাদ পাটোয়ারী জানান, ১৯৯০ সালের গণআন্দোলনসহ বিগত ১০ বছর দলের প্রয়োজনে রাজপথে আছি এবং থাকবো। তিনি বলেন খুব অল্প বয়সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফরিদগঞ্জ উপজেলার বাসারায় এলাকায় যখন খাল খনন কাজের উদ্বোধন করতে আসেন তখন নিজে মাইকিং করে স্থানীয়দের নিয়ে সেই স্থানে যান এবং চাঁদপুর সদর উপজেলায় নানুপুর এলাকায় সুইচগেট এলাকাটি পরিদর্শনে তিনি যান। সেইখানেও আমি উপস্থিত ছিলাম। তাই ছোট বেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আজ অবদি আছি, আমৃত্যু থাকবো। তাই দলের একজন কর্মী হিসাবে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দিলে ফরিদগঞ্জের মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাটি পূনঃরুদ্ধার করে বেগম খালেদা জিয়াকে আবারও এদেশের প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবো। এছাড়া দলীয় যে কোনো সিদ্ধান্ত আমি মাথা পেতে নিবো। সর্বোপরি ধানের শীষের বিজয়ে কাজ করে যাবো।
উল্লেখ্য, মো. আবুল কালাম আজাদ পাটোয়ারী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃতী সন্তান।