চাঁসকে মুজিব শতবর্ষ উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি
১০ জানুয়ারি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী মুজিব শতবর্ষ উদ্যাপনের জন্য ক্ষণগণনা কার্যক্রম চাঁদপুর সরকারি কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়।
দুপুর ২টায় কলেজের বিএনসিসি, রোভার স্কাউটসসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী নিয়ে শিক্ষকবৃন্দ অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন এবং উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে আনন্দ র‌্যালি নিয়ে স্টেডিয়ামে আসেন। সেখান থেকে জেলা প্রশাসনের সাথে কেন্দ্রিয়ভাবে আনন্দ র‌্যালি নিয়ে হাসান আলী স্কুল মাঠে আসেন। পরে হাসান আলী স্কুল মাঠে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এর আগে বৃহস্পতিবার থেকেই কলেজ ক্যাম্পাস আলোকসজ্জিত করা হয়। কলেজ আঙ্গিনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী মুজিব শতবর্ষ উদযাপনের ক্ষণগণনার লোগো সম্বলিত ব্যানার, ফেস্টুন দিয়ে কলেজ ক্যাম্পাস ও কলেজের প্রধান গেট সুসজ্জিত করা হয়।
কলেজ ছাত্র মিলনায়তন ভবনের ছাদে বঙ্গবন্ধুর জীবনের স্মরণীয় মুহূর্তগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য এলইডি বিলবোর্ডের মাধ্যমে ডিজিটাল প্রদর্শনীর ডিভাইস স্থাপন করা হয়।