প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরীর চিকিৎসা সহায়তায়
স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি দুরারোগ্য ব্যাধীতে শয্যাশায়ী ইকরাম চৌধুরীর সুচিকিৎসার জন্য চাঁদপুর সরকারি কলেজের শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে ১ লাখ টাকার অনুদান দেয়া হয়।
বৃহস্পতিবার (১১ জুন) এ অনুদানের নগদ অর্থ কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ওয়াহিদুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক হাসান শাহরিয়ার, সহকারী অধ্যাপক সাইদুজ্জামান ‘সাংবাদিক ইকরাম চৌধুরীর চিকিৎসা সহায়তা তহবিল’ নামে গঠিত কমিটির হাতে এ অর্থ তুলে দেন। কমিটির সদস্য সচিব প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও প্রধান সমন্বয়কারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহর হাতে এই অনুদান তুলে দেয়া হয়।
এ সহায়তার জন্য প্রেসক্লাবসহ চাঁদপুরের সব পর্যায়ের সাংবাদিকের পক্ষ থেকে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
১১ জুন, ২০২০।
