মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নে ৯৪ জন বিধবা নারী পেলেন ২৮২০ কেজি চাল। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে বিধবাদের হাতে এই চাল তুলে দেন ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটু।
সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে দুই বছর পর্যন্ত প্রতি মাসে জন প্রতি ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন এই বিধবা নারীরা। প্রতি মাসের নির্দিষ্ট সময়ে ইউএনও’র প্রতিনিধি ও ইউপি সদস্যদের উপস্থিতিতে এই চাল বিতরণ করে থাকেন ইউপি চেয়ারম্যান।
এছাড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দেন ইউপি চেয়ারম্যান আলহাজ মো. জাকির হোসেন লিটু। সামাজিক দূরত্ব মেনে সুবিধাভোগিদের হাতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইউপি সচিব জানান, ইউনিয়নে তালিকাভুক্ত ২৬শ’ পরিবারের মাঝে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী (চাল ও নগদ টাকা) বিতরণ করা হয়। যা এখনো চলমান রয়েছে। এই তালিকার বাইরে ভিজিডি কার্ডের আওতায় প্রতি মাসে ৯৪ জন বিধবা নারীর মাঝে জনপ্রতি ৩০ করে চাল বিতরণ করা হয়।
১১ জুন, ২০২০।
