স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে জাটকা রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে তৃতীয় ও চতুর্থ ধাপের চাল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে চাল বিতরণ করা হয়।
চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খানজাহান আলী কালু পাটোয়ারী বলেন, আমার ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ১ হাজার ৯শ’ ৫৮ জন। পুরো জেলের চাল কোনো ইউনিয়নে পায়নি। আমি আমার ইউনিয়নের নিবন্ধিত ১ হাজার ৯শ’ ৫৮ জন জেলেকেই সমান পরিমাণ চাল দিচ্ছি।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস দাস, সচিব বিল্লাল হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য আব্বস পাটোয়ারী, মজিবুর রহমান, শাহজালাল কালু, আলমগীর মিজি, কাদের গাজী, আক্তার হোসেন, জাহাঙ্গীর খান, মিজানুর রহমান, ছিদ্দিকুর রহমান, খাদিজা বেগম, পেয়ারা বেগম, মনোয়ারা বেগম।
৬ মে, ২০২১।
