নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে পুলিশ তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামি ও একটি চুরির মামলার সন্ধিগ্ধ দুই আসামিসহ ৭ জনকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটকের পর বুধবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের হারুনের ছেলে ফারুক হোসেনকে আটক করে। সে একটি জিআর মামলার (নং ২৪৬/১৪) তিন বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি। অপরদিকে একটি চুরির মামলার সন্ধিগ্ধ আসামি হিসাবে পার্শ^বর্তী রামগঞ্জ উপজেলার কলছমা গ্রামের আব্দুল মান্নানের ছেলে বাদশা মিয়া(২৬) ও রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের মুকবুল আহম্মেদের ছেলে মো. তানভির শাহরিয়ার সাগর (২৪) কে আটক করে।
অন্যদিকে পৃথক দুটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সন্তোষপুর গ্রামের মৃত হাছান আলীর ছেলে আবুল হোসেন (৩৭) ও একই গ্রামের নজির কবিরাজের ছেলে মো. আলাউদ্দিনকে আটক করে। এছাড়া পৃথক দুটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সন্তোষপুর গ্রামের মৃত ছিদ্দিক আলী বেপারীর ছেলে মনছুর আহম্মাদ বেপারী ও ইসলামপুর গ্রামের আব্দুল কাদের তালুকদারের ছেলে মাঈনুদ্দিন তালুকদারকে আটক করে। পরে বুধবার সকালে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ ৭ জনকে আটক পরবর্তী চাঁদপুর আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ মে, ২০২১।
