চান্দ্রায় তথ্যকেন্দ্রের নারীদের নিয়ে উঠান বৈঠক


সজীব খান
‘শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়’ এই শ্লোগানে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামে তথ্যকেন্দ্র কর্তৃক আয়োজিত নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা তথ্য আপা ফাতেমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চান্দ্রা ইউনিয়নের সহকারী সার্জন ডা. সাগর কান্তি মন্ডল, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু, ওয়ার্ড মেম্বার, সমাজসেবক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উঠান বৈঠকে নারীর স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য হেল্পলাইন, কমিউনিটি ক্লিনিক সেবা, জরায়ু সমস্যা, বাল্য বিবাহের কুফল, গুজব, নারীর আইনগত সেবা, শিক্ষা সচেতনতা, জন্ম নিবন্ধনের সরকারি খরচ এবং তথ্য প্রযুক্তির সাহায্যে নারীরর ক্ষমতায়ন অর্জন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে তথ্যসেবা সহকারী রাজিয়া আক্তার ও লাবনী আক্তার উপস্থিত ছিলেন।