
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে সোস্যাল ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মুন্সিরহাট বাজার এলাকার মাস্টার টাওয়ারের দ্বিতীয় তলায় ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সিরাজুল হক।
ব্যাংকের এসভিপি ও চাঁদপুর ব্র্যাঞ্চের ম্যানেজার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সিরাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোস্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা এমএ মোতালেব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মুন্সিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম এ মালেক, মন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. শুক্কুর মাস্টার, মন্সিরহাট হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম হাজরা, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই প্রমুখ।
ব্যাংকের উপ-শাখা ম্যানেজার এমএ হালিম ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচলনা করেন মুন্সিরহাট জামে মসজিদের খতিব মাও. মো. ইসহাক।
