স্টাফ রিপোর্টার
‘যার মুখে মাস্ক নাই, তার সাথে কথা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন রিপন পাটোয়ারীর উদ্যোগে করোনা ভাইরাস জনসচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় চান্দ্রা বাজার, চান্দ্রা চৌরাস্তার সব দোকান ব্যাবসায়ী, পথচারী, বিভিন্ন দিক থেকে আসা পরিবহন চালকদের মুখে মাস্ক পরিয়ে দেন এবং করোনা বিষয়ে সবাইকে সচেতনেতা হওয়ার জন্য অনুরোধ করেন।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক খালেদা বেগম, শিক্ষক খলিলুর রহমান, সুলতান মাহমুদ, আনিসুর রহমান, আল আমিন গাজী, রাজন চন্দ্র, সুমন চন্দ্র, মানিক দাস, সুমাইয়া, ফেরদৌসিসহ শিক্ষকবৃন্দ।
১৭ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উবির উদ্যোগে মাস্ক বিতরণ
