মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার নবনির্মিত ইসলামাবাদ ইউনিয়ন ভূমি অফিস এবং সুজাতপুর ডিগ্রি কলেজ কম্পাউন্ডে নির্মাণাধীন কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বুধবার (১১ নভেম্বর) দুপুরে তিনি এই প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় তিনি বলেন, সরকারি সেবার মধ্যে ভূমি সেবা একটি অন্যতম সেবা। প্রতিদিন শত শত মানুষ আসে ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে। সেবা নিতে আসা মানুষদের কথা চিন্তা করে সরকার নতুন একটি আধুনিক ভূমি অফিস নির্মাণ করেছে। এই অফিসকে দেখভাল করার দায়িত্ব আমাদের সকলের।
ভূমি অফিস নির্মাণে জমিদাতা এমএ কুদ্দুস আরও বলেন, সরকার এখন হাতের নাগালে সব সেবা পৌঁছে দিচ্ছে। তাই মানুষ দূরে না গিয়ে ইউনিয়ন পর্যায়ে সব প্রকার সেবা পাচ্ছেন। এটা আওয়ামী লীগ সরকারের সফলতার একটি অংশ। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।
তিনি বলেন, আশেপাশে কোন কমিউনিটি সেন্টার নেই, তাই আমরা এই কমিউনিটি সেন্টারটি নির্মাণের উদ্যোগ নেই। এখানে, যেকোন সভা সমাবেশ ও অনুষ্ঠান করা যাবে, কলেজের ক্লাসরুম সংকট হলে তা চালানো যাবে, কলেজের শিক্ষার্থীরা সাইকেল পার্কিং করতে পারবে। এছাড়া বিভিন্ন সুবিধা থাকবে এই কমিউনিটি সেন্টারে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা দিপক চন্দ্র, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্রলীগ নেতা সুজন প্রমুখ।
১৭ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- ইসলামাবাদে নবনির্মিত ভূমি অফিস ও কমিউনিটি সেন্টার পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস
