মাদ্রাসার শিক্ষা উন্নয়নে শিক্ষামন্ত্রীর সহযোগিতা থাকবে
………………নুরুল ইসলাম নাজিম দেওয়ান
আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা বাজার নূরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে সব শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছেন। তবে মাদ্রাসার উন্নয়নে যত ধরনের সহযোগিতা লাগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষ থেকে তা আমরা করে যাবো। এই মাদ্রাসার অনেক সুনাম রয়েছে। তবে শিক্ষার আরো মানোন্নতি করতে হবে।
মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীর সভাপতিত্বে এবং শিক্ষক ফয়েজ উল্লাহ পরিচালানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস আবিদা সুলতানা, মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদি ও সহকারী অধ্যাপক মাও. মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন চাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী সাইদুর রহমান বেপারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন গাজী, আওয়ামী লীগ নেতা মো. জব্বর হোসেন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মো. আলমগীর হোসেন, আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম শেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মনু মিয়া শেখ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মজিব কবিরাজ, হানারচর ইউপি সদস্য মো. কালু চৌকিদারসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবক।
৩০ জুন, ২০১৯।
