
স্টাফ রিপোর্টার
যৌন হয়রানি, বাল্যবিবাহ ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন করা হয়েছে।
গতকাল শনিবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেজনিন প্রকল্পের উদ্যেগে চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে ওয়াচ গ্রুপ গঠনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে এবং সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আফসার উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মৈশাদী ইউপির চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মানিক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আয়েশা আক্তার, মৈশাদী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফারহানা ইভা, এসএমসি সদস্য মো. শাহজালাল সরকার, মো. জালাল উদ্দিন, চিকিৎসক ডা. মো. বসির আহমদ, যুব প্রতিনিধি উম্মে হাবিবা অন্তু। এসময় অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা যৌন হয়রানি, বাল্যবিবাহ ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় যাতে করে বিদ্যালয়ের মেয়েরা এ সমস্যার কারণে স্কুলে আসা বন্ধ না হয়। পরে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন করা হয়।
৩০ জুন, ২০১৯।
