চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির নতুন নেতৃবৃন্দের শপথগ্রহণ

 

স্টাফ রিপোর্টার
গত ১ জানুয়ারি সকাল ১০টায় চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সংক্রান্ত বিশেষ সাধারণ সভা সমিতির ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারস্থ নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখের সভাপতিত্বে ও সম্পাদক মো. মিজানুর রহমান অনিকের পরিচালনায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমবায় অফিসার মো. মোমেন হোসেন ভূইয়া।
নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার চাঁদপুর সদর দুলাল চন্দ্র দাস নির্বাচনী ফলাফল প্রকাশ করেন। ফলাফল অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ, সহ-সভাপতি সেলিম আহমেদ, সম্পাদক দেবব্রত সরকার, সদস্য আক্তার হোসেন খান, ডা. স্বপন চন্দ্র শীল, মো. মিজানুর রহমান (অনিক) কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
২য় পর্বে শপথগ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয়র সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহ্মুদ জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মহামারী করোনার সময়ে মানবতার কল্যাণে ব্যাপক কাজ করেছে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি নেতৃবৃন্দ। যার প্রমাণ আমি নিজেই। এই সমিতির সদস্যরা নিজেরা লেখাপড়া করে কোন চাকরির পিছনে না ঘুরে নিজেরা প্রতিষ্ঠান সৃষ্টি করে নিজের বেকারত্ব দূর করেছেন। একই সঙ্গে শত-শত বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মো. মোমেন হোসেন ভূইয়া, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, সাংবাদিক ফারুক আহম্মেদ, চাঁদমুখ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি আগামি ৩ বছরের জন্য নির্বাচিত হন।
৩ জানুয়ারি, ২০২১।