ভাড়াটে লোক দিয়ে অনুষ্ঠান করা যায়, সংগঠন নয়
………..সিরাজুল ইসলাম সিরু মিজি
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে জেলা, সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে পুরাণবাজার মেয়র রোড থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পুরাণবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেয়র রোডে এসে শেষ হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৮৬ সালের ১ জানুয়ারি এই দিনে রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলে। ভাড়ায় লোক এনে অনুষ্ঠান করা যায়, কিন্তু সংগঠন করা যায় না। তেমনি এমরান মিয়া বিভিন্ন এলাকা থেকে অর্থের দিয়ে লোক এনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। তার আয়োজনে যেসব লোক এনেছে তাদের বেশিরভাগ লোককে কখনো জাতীয় পার্টির কোন অনুষ্ঠানে আমরা দেখিনি।
তিনি আরো বলেন, আমরা কারো ব্যক্তির দল করি না। আমরা দল করি হুসাইন মোহাম্মদ এরশাদ ও জিএম কাদের। আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে দল করি। পদ-পদবি নিয়ে বসে থাকার দিন এখন আর নেই। দলের স্বার্থে কাজের লোককে দায়িত্ব দিতে হবে। আমরা জাতীয় পার্টি করি লোভ, লালসা ও কিছু পাওয়ার আশায় নয়, সম্মানের জন্য জাতীয় পার্টি করি।
পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাড. মোহাম্মদ মহসীন খান, জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক শাহাজাহান মাতাব্বর, জেলা যুব সংহতির আহ্বায়ক গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হোসেন গাজী, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রায়হান মাহমুদ, সদর উপজেলা যুব সংহতির আহ্বায়ক রফিকুল ইসলাম চান্দু, সদস্য সচিব হারুনুর রশীদ, পৌর যুব সংহতির সদস্য সচিব ফারুক হোসেন আকাশ, যুবনেতা মনির হোসেন মিজি, মৈশাদী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শোয়েবুল আলম পলাশ, চান্দ্রা ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি আরশাদ সর্দার, ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি রফিক বেপারী, সাধারণ সম্পাদক মো. মজিব, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সেন্তু বেপারী, সাধারণ সম্পাদক সিরু ছৈয়াল, সহ-সভাপতি সাগর মিয়া, আলী মুন্স, রেজ্জাক গাজী, সদস্য কামাল বেপারী, সাবেক সাধারণ সম্পাদক বারেক ছৈয়াল, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিজি, ৪নং ওয়ার্ডে নেতা আল আমিন, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হোসেন মিজি, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি হাফেজ ঢালী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান কালু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদ জসিম বকাউল, ১১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোতালেব ভূঁইয়া, ১২নং ওয়ার্ড জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সেলিম খান, ১৩নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাজাহান শাজু, প্রচার আ. রশিদ গাজী, ১৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি রেজ্জাক গাজী, আলমগীর দর্জি, ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি মুকবুল আহমেদসহ জাতীয় পার্টি, যুব সংহতির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
৩ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
